মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র-ইসরাইলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বললো ইরান
ইরানের একটি হেভি-ওয়াটার কেন্দ্র ও পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত এই দুই দেশ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান থেকে কর্মীদের সরে যেতে বলেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। শুক্রবার (২৭ মার্চ) আইআরজিসি জানায়, তাদের প্রতিষ্ঠানে হামলার জবাব হিসেবে মার্কিনি ও ইসরাইলি প্রতিষ্ঠানে পাল্টা হামলা চালানো হবে।
বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, তাদের সেনারা যুক্তরাষ্ট্রের শেয়ার থাকা প্রতিষ্ঠান ও ইসরাইলি মালিকানাধীন ভারী শিল্প প্রতিষ্ঠানে পাল্টা হামলা শুরু করেছে।
পাল্টা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের কর্মীদের দূরে থাকতে নির্দেশনা দিয়েছে ইরানের সেনাবাহিনীর এ চৌকস ইউনিট।
ইরান আগেই সতর্কতা দিয়েছিল যদি তাদের কোনো শিল্প প্রতিষ্ঠানে হামলা হয় তাহলে এর কড়া জবাব দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের শেয়ারে থাকা অনেক কোম্পানি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেগুলো টার্গেট করে কয়েক ঘণ্টা হামলা চালাবে ইরানের বিপ্লবী গার্ড।
সূত্র: আলজাজিরা
বিভি/এসজি



মন্তব্য করুন: