• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

মন্দিরে প্রি-ওয়েডিং ফটোশুটে করতে গিয়ে বিপাকে, অতপর...

প্রকাশিত: ১৯:৪৮, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মন্দিরে প্রি-ওয়েডিং ফটোশুটে করতে গিয়ে বিপাকে, অতপর...

ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকের হাসান জেলার সাকলেশপুর তালুকের মনোরম বেত্তাদা ভৈরবশ্বর মন্দির প্রাঙ্গণে একটি প্রি-ওয়েডিং ফটোশুটকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। একদল ফটোগ্রাফারের ওপর অতর্কিত হামলার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই মন্দির এলাকাটি প্রি-ওয়েডিং শুটের জন্য বেশ জনপ্রিয়।  বৃহস্পতিবার (২৬ মার্চ) একটি যুগল তাদের ফটোগ্রাফারদের নিয়ে সেখানে ছবি তুলতে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দির প্রাঙ্গণে ছবি তোলা এবং ফটোগ্রাফারদের জুতো পরে থাকা নিয়ে স্থানীয় কিছু ব্যক্তি আপত্তি জানান। সেখান থেকেই সামান্য কথা কাটাকাটির সূত্রপাত যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ফটোগ্রাফারদের ওপর চড়াও হয় এবং তাদের শারীরিক লাঞ্ছনা করে।

এই হামলায় নভি এবং নন্দন নামে দুই ফটোগ্রাফার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সাকলেশপুর তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ফটোগ্রাফারদের দামি একটি ক্যামেরাও ভাঙচুর করেছে বলে জানা গেছে।

খবর পেয়ে সাকলেশপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মুডিগেরে তালুকের সাতজন যুবককে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন আশি, প্রশান্ত, রক্ষা, অরবিন্দ, উচিত, প্রজ্বল ও নিশান্ত। -সূত্র: এনডিটিভি। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত