• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

পাকিস্তানিদের জন্য দুঃসংবাদ! অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করলো কাতার

প্রকাশিত: ১৩:৪৩, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানিদের জন্য দুঃসংবাদ! অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করলো কাতার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্রতর হওয়ায় পাকিস্তানি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে কাতার। দোহায় পাকিস্তান দূতাবাসের বরাতে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, “বিদ্যমান পরিস্থিতির কারণে পাকিস্তানি নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা আপাতত বন্ধ রয়েছে। যেকোনো ভোগান্তি এড়াতে ভ্রমণকারীদের আগেভাগেই প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করে কাতারে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, কাতারে ভ্রমণের আগে সব ধরনের ভিসা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয়তা যাচাই করতে হবে এবং অবশ্যই সরকারি চ্যানেল বা অনুমোদিত ভিসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে।

‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে ‘বিদ্যমান পরিস্থিতির’ কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

বিভি/টিটি

মন্তব্য করুন: