স্থায়ী যুদ্ধাবসানে যে ১০ শর্ত দিলো ইরান
যুক্তরাষ্ট্র-ইসলাইলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চলছে। তবে, স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য ১০টি শর্ত দিয়েছে ইরান। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যে এসব শর্ত যুক্তরাষ্ট্রকে পাঠানো হয়েছে।
ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘কার্যকর’ ১০ দফা প্রস্তাব পাঠিয়েছে, যা আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং ইরানের সঙ্গে ‘অতীতের বিরোধের’ বিভিন্ন বিষয়ের ‘প্রায় সবকটিতেই’ সমঝোতা হয়েছে।
এই ১০ দফা প্রস্তাবটির কোনো আনুষ্ঠানিক সংস্করণ নেই। তবে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি ইরানের প্রতিক্রিয়ার বিস্তারিত বিবরণ প্রচার করেছে:
১. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নীতিগতভাবে কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা
২. হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা
৩. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেওয়া
৪. সব প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা
৫. সব সেকেন্ডারি বা গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
৬. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব রেজুলেশন বা প্রস্তাব বাতিল
৭. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পর্ষদের সব সিদ্ধান্ত বাতিল
৮. ইরানকে ক্ষতিপূরণ দেওয়া
৯. ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার
১০. লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান
এসব প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে এগুলো সম্ভাব্য আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
সূত্র: এএফপি
বিভি/এসজি



মন্তব্য করুন: