মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অবকাঠামোর ৯৫% ধ্বংস করেছে ইরান: তাসনিম
মধ্যপ্রাচ্যে প্রায় ছয় সপ্তাহ ধরা চলমান যুদ্ধে অবশেষে বিরতিতে সম্মত হয়েছে সবপক্ষ। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের বিশাল একটি অংশ ধ্বংস হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৯৫ শতাংশ মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং সম্পর্কিত অবকাঠামো।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ইরান ও তার মিত্ররা এ যুদ্ধে সুবিধাজনক অবস্থায় রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি এপিক ফিউরি নাম দিয়ে ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র। পরে মার্কিন-ইসরাইল যৌথ হামলা চালায়। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। গতকাল রাতে ১০ শর্ত মেনে নিয়ে যুদ্ধ বিরতিতে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
বিভি/এজেড



মন্তব্য করুন: