• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরাইলের ব্যাপক হামলা, ভেস্তে যাওয়ার শঙ্কায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

প্রকাশিত: ০৮:৪৯, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:৫৩, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
লেবাননে ইসরাইলের ব্যাপক হামলা, ভেস্তে যাওয়ার শঙ্কায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল। বুধবার (৮ এপ্রিল) দিনভর হামলা চালিয়ে ২৫০ জনের বেশি লেবানিজ নাগরিককে হত্যা করেছে বর্বর ইসরাইলি সেনারা। এ অবস্থায় ভেস্তে যাওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি। 

বুধবার লেবাননে একের পর এক ইসরাইলি বোমার আঘাতে আহত হয়েছে প্রায় ১২০০ মানুষ। রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় মাত্র দশ মিনিটে শতাধিক বিমান হামলায় ৮৯ জন নিহত হয়েছেন। এরপর দিনভর হামলায় নিহত ছাড়ায় ২৫০। 

পরোক্ষভাবে ইরানের যে দশ শর্ত মেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলো যুক্তরাষ্ট্র তার মধ্যে লেবাননের ফ্রন্টলাইনে হামলা বন্ধের প্রস্তাবও থাকলেও তা মানছে না যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রীর দাবি, লেবানন চলমান যুদ্ধবিরতির বাইরেই থাকবে। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, লেবাননে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে সকল শর্ত মানতে হবে। আর দেশটির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের অভিযোগ, লেবাননে হামলা ছাড়াও আরও দুটি যুদ্ধবিরতি শর্তে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত