• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

যে কারণে হরমুজ প্রণালির বিকল্প রুট ঘোষণা করলো ইরান 

প্রকাশিত: ১০:১১, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
যে কারণে হরমুজ প্রণালির বিকল্প রুট ঘোষণা করলো ইরান 

হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মূলত সমুদ্রে মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যেসব জাহাজ এই প্রণালি অতিক্রম করতে চায়, তাদের আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।

ঘোষিত নতুন রুট অনুযায়ী ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করতে হবে। বহির্গমন পথ হিসেবে পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে যাত্রা করতে হবে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর খুব অল্পসংখ্যক জাহাজই এই পথে চলাচল করেছে। ইরানের নৌবাহিনী সতর্ক করেছে, অনুমতি ছাড়া কেউ যদি হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে, তাহলে সেই জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হবে।

সূত্র: রয়টার্স  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত