• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরাইলি হামলা: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া সতর্কবার্তা

প্রকাশিত: ১১:০৫, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
লেবাননে ইসরাইলি হামলা: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া সতর্কবার্তা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অথবা ইসরাইলের পক্ষে যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে এই দুই-এর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। লেবাননে ইসরাইলের ভয়াবহ আগ্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। 

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ এক্সে পোস্ট করা এক বার্তায় আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবিরতির শর্তগুলো পরিষ্কার এবং স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে এখন অবশ্যই বেছে নিতে হবে যে তারা যুদ্ধবিরতি চায়, না-কি ইসরাইলের পক্ষে যুদ্ধ করতে চায়। কারণ, এই দুটো একসঙ্গে চলতে পারবে না। লেবাননে যে বিধ্বংসী হামলা, বেপরোয়া হত্যাকাণ্ড চলছে পুরো পৃথিবী তার সাক্ষী। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে কিনা তা বিশ্ব দেখছে।

গত ৭ এপ্রিল মঙ্গলবার ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধাবসানের দিকে পরিচালনা করা নিয়ে আলোচনা ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই গতকাল বুধবার লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা পরিচালনা করে ইসরাইলি বিমানবাহিনী।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত হয়েছেন মোট ২৫৪ জন এবং আহত হয়েছেন ১ হাজার ১০০ জনেরও বেশি। নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে লেবাননের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী।

সূত্র : আনাদোলু এজেন্সি

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত