• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ইসরাইলের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট দিয়ে মুছে ফেললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!

প্রকাশিত: ১৮:৪৫, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৫০, ১০ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইলের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট দিয়ে মুছে ফেললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!

ছবি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ (বায়ে) ও তার মুছে ফেলা পোস্ট (ডানে)

ইসরাইলের বিরুদ্ধে কড়া ভাষায় পোস্ট দিয়ে পরে তা মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ইসরাইলকে ‘শয়তানি শক্তি’ এবং ‘মানবতার জন্য অভিশাপ’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্ট ডিলিট করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত ওই পোস্টটি জেরুজালেমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রতিবেদনে বলা হয়, এমন মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের অবস্থান ও সক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করেছে।

মুছে ফেলা পোস্টে খাজা আসিফ লিখেছিলেন, ইসলামাবাদে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন ইসরাইল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ইসরাইল গাজা, ইরান ও লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে গণহত্যা ঘটাচ্ছে।

পোস্টে আরও বলা হয়, যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তারা যেন ‘নরকের আগুনে পোড়ে’। কড়া ভাষায় দেওয়া এই মন্তব্য দ্রুতই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। পরবর্তীতে সমালোচনা ও প্রতিক্রিয়া বাড়লে প্রতিরক্ষামন্ত্রী পোস্টটি মুছে ফেলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিভি/এমআর

মন্তব্য করুন: