• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল পাস

রাশিয়ার তেল কিনলেই ভারতের ওপর ১০০% শুল্ক!

প্রকাশিত: ১৪:৪২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাশিয়ার তেল কিনলেই ভারতের ওপর ১০০% শুল্ক!

ছবি: ইউএস কংগ্রেস

রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আনা রাশিয়া-ইরান নিষেধাজ্ঞা বিল প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। বিলটি এখন ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে বিলটির পক্ষে ২৬২ এবং বিপক্ষে ১৫৯ ভোট পড়ে। এর আগে গত আগস্টে সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে করা হয়েছে।

বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি আমদানিকারক বড় দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাবেন ট্রাম্প। ভারত ও চীন রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা হওয়ায় তারা সম্ভাব্যভাবে এর আওতায় পড়তে পারে। তবে বিলটি স্বয়ংক্রিয়ভাবে ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছে না; শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে।

বিলে রাশিয়ার জ্বালানি ও আর্থিক খাতের পাশাপাশি দেশটির কর্মকর্তাদের, ধনকুবেরদের এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধেও ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে ইরানের অস্ত্র ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর বিধান রয়েছে।

বিলটির বিরোধিতাকারী কয়েকজন ডেমোক্র্যাট সদস্যের আশঙ্কা, এটি প্রেসিডেন্টকে অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা দেবে। তবে সেই আপত্তি সত্ত্বেও প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়েছে। এখন ট্রাম্প স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন: