• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা, সর্বশেষ যা জানা গেল

প্রকাশিত: ১৩:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা, সর্বশেষ যা জানা গেল

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ আটটি এলাকায় জরুরি সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে পর্যায়ক্রমে এসব এলাকাকে বিপদমুক্ত ঘোষণা করা হয়।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বিবৃতিতে জেদ্দা, ইয়ানবু, তাইফ, আল-উলা, খামিস মুশায়ত, ফারাসান, রিয়াদ ও আল-খারজে সতর্কতা জারির কথা জানায়।

সতর্কতা জারির পর সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জনসমাগম এড়িয়ে চলা এবং কোনো ধরনের ছবি বা ভিডিও ধারণ না করার নির্দেশ দেওয়া হয়।

তবে কী ধরনের হুমকি বা সম্ভাব্য জরুরি পরিস্থিতির কারণে এসব সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

পরে পৃথক ঘোষণায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানায় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শনিবার প্রকাশিত প্রতিবেদনে রিয়াদ ও আল-খারজকে বিপদমুক্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে জেদ্দা, তাইফ, ইয়ানবু, আল-উলা ও খামিস মুশায়তেও সতর্কতা প্রত্যাহার করে বিপদমুক্ত ঘোষণা করা হয়। তবে এসব ঘোষণাতেও সতর্কতা জারির কারণ বা সম্ভাব্য হুমকির ধরন স্পষ্ট করা হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এ ধরনের জরুরি সতর্কতা একাধিকবার জারি হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর তাইফে একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দুজন আহত হন বলে জানিয়েছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

বিভি/টিটি

মন্তব্য করুন: