ট্রাম্প-শির রাজকীয় নৈশভোজে ভিআইপিদের মিলনমেলা, অতিথির তালিকায় চমক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সম্মান জানাতে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জমকালো এই নৈশভোজে প্রযুক্তি ও ব্যবসা বিশ্বের একাধিক শীর্ষ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের তালিকায় ছিলেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং এলভিএমএইচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বার্নার্ড আরনো। নৈশভোজের টেবিলে কে কার পাশে বসেছিলেন, তা নিয়েও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
হোয়াইট হাউসের প্রেস দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) এই রাষ্ট্রীয় নৈশভোজে বিভিন্ন মার্কিন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন। নৈশভোজে ট্রাম্প ও শি জিনপিংয়ের টেবিল এবং অতিথিদের বসার বিন্যাসের একটি গ্রাফিক প্রকাশ (লিংক) করেছে হোয়াইট হাউস। এতে দেখা যায়, শীর্ষ টেবিলে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীদের জায়গা দেওয়া হয়েছিল।

প্রকাশিত বসার পরিকল্পনায় প্রযুক্তি ও ব্যবসা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। এর মাধ্যমে মে মাসে বেইজিংয়ে শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত একই ধরনের রাষ্ট্রীয় নৈশভোজের বসার বিন্যাসের সঙ্গে পার্থক্যও তুলে ধরা হয়েছে।
নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের পূর্ণ তালিকাও প্রকাশ করেছে হোয়াইট হাউসের প্রেস দপ্তর। এতে মার্কিন প্রশাসনের কর্মকর্তা ছাড়াও প্রযুক্তি, ব্যবসা ও শিল্প খাতের বিশিষ্ট ব্যক্তিদের নাম রয়েছে।

ট্রাম্প-শির রাষ্ট্রীয় নৈশভোজের অতিথিদের পূর্ণ তালিকা:
মার্কিন কর্মকর্তাদের মধ্যে যারা ছিলেন:
জেডি ভ্যান্স — যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
উষা ভ্যান্স — যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি
মার্কো রুবিও — যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
জিনেট রুবিও — মার্কো রুবিওর স্ত্রী
সুজি ওয়াইলস — হোয়াইট হাউসের চিফ অব স্টাফ
ডেভিড পারডিউ — চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
বনি পারডিউ — ডেভিড পারডিউর স্ত্রী
স্কট বেসেন্ট — যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী
জন ফ্রিম্যান — স্কট বেসেন্টের স্বামী
পিট হেগসেথ — যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
জেমিসন গ্রিয়ার — যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি
মার্লো গ্রিয়ার — জেমিসন গ্রিয়ারের স্ত্রী
জন রবার্টস — যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি
জেন সুলিভান রবার্টস — জন রবার্টসের স্ত্রী
অ্যামি কোনি ব্যারেট — যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি
জেসি ব্যারেট — অ্যামি কোনি ব্যারেটের স্বামী
ব্রেট কাভানাফ — যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি
অ্যাশলি এস্টেস কাভানাফ — ব্রেট কাভানাফের স্ত্রী
মাইক জনসন — যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার
কেলি জনসন — মাইক জনসনের স্ত্রী
রিচার্ড ম্যাককরমিক — যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য
কেভিন ওয়ার্শ — ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান
জেন লডার — কেভিন ওয়ার্শের স্ত্রী
হাওয়ার্ড লুটনিক — যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী
অ্যালিসন লুটনিক — হাওয়ার্ড লুটনিকের স্ত্রী
জন র্যাটক্লিফ — সিআইএ পরিচালক
মিশেল র্যাটক্লিফ — জন র্যাটক্লিফের স্ত্রী
স্টিভ উইটকফ — মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত
স্টিফেন মিলার — হোয়াইট হাউসের উপপ্রধান কর্মকর্তা
কেটি মিলার — স্টিফেন মিলারের স্ত্রী
ড্যান স্ক্যাভিনো — হোয়াইট হাউসের উপপ্রধান কর্মকর্তা
এরিন স্ক্যাভিনো — ড্যান স্ক্যাভিনোর স্ত্রী
টড ব্ল্যাঞ্চ — যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল
ক্রিস্টিন ব্ল্যাঞ্চ — টড ব্ল্যাঞ্চের স্ত্রী
ক্রিস রাইট — যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী
রবার্ট এফ. কেনেডি জুনিয়র — যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী
শেরিল হাইন্স — রবার্ট এফ. কেনেডি জুনিয়রের স্ত্রী
লিন্ডা ম্যাকমাহন — যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী
ডগ বার্গাম — যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী
ক্যাথরিন বার্গাম — ডগ বার্গামের স্ত্রী
শন ডাফি — যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী
র্যাচেল ক্যাম্পোস-ডাফি — শন ডাফির স্ত্রী
রাসেল ভট — হোয়াইট হাউসের বাজেট পরিচালক
লি জেলডিন — যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক
কিথ সোন্ডারলিং — ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী
কেলি লফলার — ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রশাসক
জেফরি স্প্রেচার — কেলি লফলারের স্বামী
জেসন স্মিথ — যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য
স্টিভেন ডেইনস — যুক্তরাষ্ট্রের সিনেটর
ড্যান কেইন — জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান
জে ক্লেটন — জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক
চীনা কর্মকর্তাদের মধ্যে ছিলেন যারা:
ছাই ছি — চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য
ওয়াং ই — চীনের পররাষ্ট্রমন্ত্রী
হে লাইফেং — চীনের উপপ্রধানমন্ত্রী
ঝেং শানজিয়ে — জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান
ওয়াং ওয়েনতাও — চীনের বাণিজ্যমন্ত্রী
মা ঝাওশু — চীনের উপপররাষ্ট্রমন্ত্রী
শিয়ে ফেং — যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত
ওয়াং দান — রাষ্ট্রদূত শিয়ে ফেংয়ের স্ত্রী
তাং ফাংইউ — কেন্দ্রীয় নীতি গবেষণা কার্যালয়ের পরিচালক
লান ফোআন — চীনের অর্থমন্ত্রী
ঝৌ হংশু — কেন্দ্রীয় নিরাপত্তা ব্যুরোর পরিচালক
ল্যু লুহুয়া — প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সচিব
হং লেই — চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
ছাই ওয়েই — চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মাও নিং — চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
ঝাং ছুয়ান — ম্যাডাম পেং লিইউয়ানের সচিব
ঝাং ইয়ংছাও — চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও ওশেনিয়া বিষয়ক বিভাগের উপমহাপরিচালক
আমন্ত্রিত অতিথি ছিলেন যারা:
ইভানকা ট্রাম্প — ডোনাল্ড ট্রাম্পের মেয়ে
এরিক ট্রাম্প — ডোনাল্ড ট্রাম্পের ছেলে
লারা ট্রাম্প — এরিক ট্রাম্পের স্ত্রী
টিফানি ট্রাম্প — ডোনাল্ড ট্রাম্পের মেয়ে
মাইকেল বুলোস — টিফানি ট্রাম্পের স্বামী
ভিক্টর নাভস — মেলানিয়া ট্রাম্পের বাবা
অ্যারাবেলা কুশনার — ইভানকা ট্রাম্পের মেয়ে
জেনসেন হুয়াং — এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা
লরি হুয়াং — জেনসেন হুয়াংয়ের স্ত্রী
মার্ক জাকারবার্গ — মেটা প্ল্যাটফর্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা
লিসা সু — অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা
ড্যানিয়েল লিন — লিসা সু-এর স্বামী
টিম কুক — অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা
জন এফ. ডব্লিউ. রজার্স — গোল্ডম্যান স্যাকস
লিন মার্টিন — নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা
লিন্ডা মিলস — নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা
এরিক ইউয়ান — জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা
কেলি অর্টবার্গ — বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা
ল্যারি ফিংক — ব্ল্যাকরকের প্রধান নির্বাহী কর্মকর্তা
স্টিফেন শোয়ার্জম্যান — ব্ল্যাকস্টোনের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা
স্যাম অল্টম্যান — ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা
গ্রেগ ব্রকম্যান — ওপেনএআইয়ের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা
অ্যানা ব্রকম্যান — গ্রেগ ব্রকম্যানের স্ত্রী
মিরিয়াম অ্যাডেলসন — লাস ভেগাস স্যান্ডসের চেয়ারম্যান
সের্গেই ব্রিন — গুগলের সহপ্রতিষ্ঠাতা
জেরেলিন গিলবার্ট-সোটো — সের্গেই ব্রিনের সঙ্গী
সত্য নাদেলা — মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা
জিম টেইকলেট — লকহিড মার্টিনের প্রধান নির্বাহী কর্মকর্তা
সুন্দর পিচাই — গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা
ল্যারি কাল্প — জিই অ্যারোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা
সঞ্জয় মেহরোত্রা — মাইক্রনের প্রধান নির্বাহী কর্মকর্তা
সংগীতা মেহরোত্রা — সঞ্জয় মেহরোত্রার স্ত্রী
ক্রিস্তিয়ানো আমন — কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা
জেফ বেজোস — অ্যামাজনের প্রতিষ্ঠাতা
লরেন সানচেজ বেজোস — জেফ বেজোসের স্ত্রী
জেফ ইয়াস — সাসকেহানা ইন্টারন্যাশনাল গ্রুপ
জেমি ডিমন — জেপিমরগ্যান চেজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা
মাইকেল ডেল — ডেল টেকনোলজিসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা
সুসান ডেল — মাইকেল ডেলের স্ত্রী
মেরি বারা — জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা
অ্যান্থনি বারা — মেরি বারার স্বামী
ডেভিড সলোমন — গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা
জেন ফ্রেজার — সিটিগ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা
ইলন মাস্ক — স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা
ড্যারেন উডস — এক্সনমোবিলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা
ক্যাথরিন উডস — ড্যারেন উডসের স্ত্রী
ব্রেট বেয়ার — ফক্স নিউজের সাংবাদিক ও উপস্থাপক
অ্যামি বেয়ার — ব্রেট বেয়ারের স্ত্রী
লরা ইনগ্রাহাম — ফক্স নিউজের উপস্থাপক
জেসি ওয়াটার্স — ফক্স নিউজের উপস্থাপক
এমা ওয়াটার্স — জেসি ওয়াটার্সের স্ত্রী
ডেভিড এলিসন — প্যারামাউন্ট স্কাইড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা
সান্দ্রা লিন এলিসন — ডেভিড এলিসনের স্ত্রী
ব্র্যাড গার্টনার — অল্টিমিটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা
কেটি সিম্পসন — ব্র্যাড গার্টনারের সঙ্গী
আলবার্ট বোরলা — ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা
ডেভিড স্যাকস — প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য এবং ক্রাফট ভেঞ্চার্সের কর্মকর্তা
বার্নার্ড আরনো — এলভিএমএইচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা
আলেক্সান্দ্র আরনো — বার্নার্ড আরনোর ছেলে
রায়ান ম্যাকইনার্নি — ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা
মাইকেল মিবাখ — মাস্টারকার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা
মেরেডিথ ও'রুর্ক — দ্য ও'রুর্ক গ্রুপ
সূত্র: রয়টার্স
বিভি/পিএইচ













মন্তব্য করুন: