২ দশক পর ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
দুই দশক পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের দেশটি ছেড়েছেন সেখানে থাকা অবশিষ্ট মার্কিন সেনারা।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সব মার্কিন সেনা ইরাক ছাড়ার কথা থাকলেও একদিন আগেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। তিনি দাবি করেন, মার্কিন সেনাদের অনুপস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম ইরাকি বাহিনী। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেছেন, এর মধ্য দিয়ে ইরাকের জন্য নতুন একটি দিনের সূচনা হলো। যদিও সেনা প্রত্যাহার–পরবর্তী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ইরাকি। এটি প্রতিবেশী দেশ ইরানের জন্য বড় সুযোগের দরজা খুলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, ইরাকে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রয়েছে। মার্কিন বাহিনীর অনুপস্থিতিতে এই গোষ্ঠীগুলো আরও সক্রিয় ও শক্তিশালী হয়ে উঠতে পারে।
২০০৩ সালে ইরাক যুদ্ধের মধ্য দিয়ে ইরাকে প্রবেশ করে মার্কিন সেনারা। এরপর সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়ার পরে ২০০৭ সালে সেনা সংখ্যা ছাড়িয়ে যায় দেড় লাখেরও বেশি। এরপর থেকে ধীরে ধীরে ইরাক থেকে সেনা সংখ্যা কমাতে থাকে মার্কিন বাহিনী।
বিভি/এসজি













মন্তব্য করুন: