• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাদা পোশাকের পুলিশ তুলে নেয় ধ্রুব রাঠিকে, মুক্তি পেয়েই জানালেন ভিডিওতে

প্রকাশিত: ১৩:৩২, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:৩৩, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাদা পোশাকের পুলিশ তুলে নেয় ধ্রুব রাঠিকে, মুক্তি পেয়েই জানালেন ভিডিওতে

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেছেন, শনিবার সকালে গুরুগ্রামে নিজের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে এ দাবি করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে ধ্রুব জানান, সকাল ৭টার দিকে তার বাড়িতে প্রায় ২০ জন সাদাপোশাকের পুলিশ সদস্য হাজির হন। এরপর তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন এই ইউটিউবার।

ঘটনার বর্ণনা দিয়ে ধ্রুব বলেন, বেডরুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। এত লোক কীভাবে হঠাৎ ঘরের ভেতরে ঢুকে পড়ল, তা বুঝে ওঠার আগেই তাঁকে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনাকে অপহরণ হিসেবে বর্ণনা করার ব্যাখ্যাও দিয়েছেন ধ্রুব রাঠি। তার দাবি, এটি প্রচলিত অর্থে আটক বা গ্রেপ্তারের ঘটনা ছিল না।

ধ্রুব বলেন, কোনো বিক্ষোভে অংশ নেওয়ার সময় পুলিশ কাউকে আটক করলে সেটি ভিন্ন বিষয়। একইভাবে, গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের পরিচয় প্রকাশ, গ্রেপ্তারের কারণ জানানো এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণের কথা উল্লেখ করেন তিনি।

তবে তার দাবি, বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা নিজেদের পরিচয় দেননি। তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন ধ্রুব।

এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া গেছে কি না, তা এনডিটিভির বরাতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: