• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পুলিশে বড় নিয়োগ, আবেদন করতে পারবে নারীরাও 

প্রকাশিত: ১৭:১০, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পুলিশে বড় নিয়োগ, আবেদন করতে পারবে নারীরাও 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মাধ্যমে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে এ নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে এবার কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানিয়েছেন, কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে নিয়োগের মোট সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি।

আবেদনের যোগ্যতা ও শারীরিক পরিমাপ

  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
  • প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
  • শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে।
  • ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি।
  • নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। উভয় ক্ষেত্রে প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।

নিয়োগে স্বচ্ছতার নির্দেশনা
নিয়োগপ্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হতে পারে।

এমনকি চাকরিতে যোগদানের পরও দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তির শর্তাবলি ভালোভাবে পড়ে আবেদন ফরম পূরণ এবং নির্ধারিত ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক : বাংলাদেশ পুলিশের সরকারি ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত