• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রিয়াদে আবারও হুথিদের মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির

প্রকাশিত: ১০:২৮, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:২৮, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রিয়াদে আবারও হুথিদের মিসাইল হামলা, প্রতিহতের দাবি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। শনিবার (২৪ অক্টোবর) ভোরের ওই হামলায় রিয়াদসহ দেশটির নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলে জরুরি সতর্কতা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। 

পরে অবশ্য মিসাইল প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে রিয়াদ। পাল্টা হুথিদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে সৌদি জোট। ইয়েমেনের তাইজ শহরে সরকারি বাহিনী এবং হুথিদের মধ্যে চলছে তুমুল লড়াই। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ‘অপারেশন এপিক ফিউরি’র মতো ইরানে আবারও একটি সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমাবেশে দেওয়া বক্তব্য অনুযায়ী, আসছে মধ্যবর্তী নির্বাচনের আগেই এ অভিযান শুরু হতে পারে। চলতি সপ্তাহে এ হামলার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। 

ইরান অবশ্য যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছে। ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করতে আগামী সপ্তাহে রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বিভি/এসজি

মন্তব্য করুন: