• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইসরাইলে ভোটের রেকর্ড, নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ

প্রকাশিত: ২২:১০, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইলে ভোটের রেকর্ড, নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ

ছবি: আল জাজিরা

ইসরাইলের নির্বাচনে ভোটারদের নজিরবিহীন উপস্থিতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ১৯৭৭ সালের পর ভোটগ্রহণের একই সময়ে সর্বোচ্চ উপস্থিতি দেখা গেছে এবারের নির্বাচনে। বিশেষজ্ঞদের মতে, সরকার গঠনের সমীকরণে আরব ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ৪৪.৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ২০২২ সালের নির্বাচনে একই সময়ে ভোট পড়েছিলো ৩৮.৯ শতাংশ। 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ইসরাইলের প্রথম জাতীয় নির্বাচন। গাজায় যুদ্ধ, লেবাননে ইসরাইলি হামলা, ইরান যুদ্ধ এবং ওই হামলার সময় নিরাপত্তাব্যর্থতার জবাবদিহি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবির। নেতানিয়াহুর সমর্থকরা তার নিরাপত্তানীতির পক্ষে অবস্থান নিলেও বিরোধীরা যুদ্ধ পরিচালনা ও নিরাপত্তাব্যর্থতার সমালোচনা করছেন।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে ছোট দলগুলোর সমর্থন নির্ধারক হয়ে উঠতে পারে। আরব দলগুলোর সমর্থনও সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে বিরোধী শিবিরের নেতা আইজেনকোট আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। ফলে রেকর্ড ভোটার উপস্থিতি শেষ পর্যন্ত কার পক্ষে যাবে, তা নির্ভর করবে নির্বাচনী ফল এবং পরবর্তী জোট-সমীকরণের ওপর। সূত্র: এপি, টাইমস অব ইসরাইল

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত