• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন: নেতানিয়াহু ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিত: ০৮:৪৮, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ০৮:৪৯, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন: নেতানিয়াহু ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রাথমিক বুথ ফেরত জরিপে বিরোধী জোট এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও মধ্যরাতের সর্বশেষ জরিপে ঘুরে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল। 

কান ১১ এবং চ্যানেল ১৩ নিউজ নেটওয়ার্কের প্রকাশিত সর্বশেষ বুথ ফেরত জরিপ অনুযায়ী, দুই প্রতিদ্বন্দ্বী ব্লকই সমান ৫৩টি করে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে, চ্যানেল ১২ তাদের এক্সিট পোল সংশোধন করে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন ব্লকটি ৫০ আসনে এবং নেতানিয়াহুর ব্লক ৫২ আসনে অবস্থান করছে। এর আগে চ্যানেল ১২-এর প্রাথমিক ফলে নেতানিয়াহুবিরোধী ব্লক সামান্য এগিয়ে ছিল।

ইসরাইলের আইন অনুযায়ী, নেসেটে সরকার গঠনের জন্য যে–কোনো ব্লককে কমপক্ষে ৬১টি আসন নিশ্চিত করতে হয়।

এ দিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি থেকে ইতোমধ্যে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ শুরু হয়েছে। এখন পর্যন্ত আড়াই শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে, চূড়ান্ত ফলাফলের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত