• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, নিরাপদ আশ্রয়ে ৮৫ হাজার মানুষ

প্রকাশিত: ০৮:৫৮, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ০৮:৫৯, ২৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, নিরাপদ আশ্রয়ে ৮৫ হাজার মানুষ

ভারতের অন্ধ্রপ্রদেশের পদুচেড়ির ইয়ানাম উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্যে ঝড়টি বাপাতলা এবং বিশাখাপত্তমের মধ্যবর্তী উপকূলে পুরোপুরি আছড়ে পড়বে। 

বুধবার (২৮ অক্টোবর) ভোরে এই ল্যান্ডফল বা স্থলভাগে আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়, যা তিন থেকে চার ঘন্টার মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। উপকূল অতিক্রম করার পরেও ওই অঞ্চলে ভারী বৃষ্টি ও তীব্র বাতাস অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ বা দমকা হাওয়া ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। স্থানীয় প্রশাসন প্রায় ৮৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ২৯০টি আশ্রয়কেন্দ্রে রেখেছে। রাজ্যের ১৬১টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতিল করা হয়েছে বিশাখাপাটনাম বিমানবন্দরের অন্তত ২১টি ফ্লাইট। এছাড়া পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত