• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এবার সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, ঘণ্টায় খরচ ৫ হাজার ডলার!

প্রকাশিত: ১৭:৫৭, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:১৬, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, ঘণ্টায় খরচ ৫ হাজার ডলার!

ছবি: দ্য গার্ডিয়ান

রাতের অন্ধকারে সূর্যের আলো পৌঁছে দিয়ে তা ঘণ্টা হিসেবে বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্রের মহাকাশ স্টার্টআপ রিফ্লেক্ট অরবিটাল। এ লক্ষ্যে মহাকাশে আয়নাসজ্জিত স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। তবে ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তিটির পরীক্ষামূলক প্রদর্শনের পর পরিবেশবিদ, স্থানীয় বাসিন্দা ও জ্যোতির্বিজ্ঞানীদের সমালোচনার মুখে পড়েছে তারা।

গত ১০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার লোন পাইন এলাকার কাছে মহাকাশ থেকে সূর্যের আলো প্রতিফলনের সম্ভাব্য প্রভাব দেখায় প্রতিষ্ঠানটি। পরীক্ষায় কোনো স্যাটেলাইট ব্যবহার করা হয়নি। প্রায় তিন মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আলো ছিলো পূর্ণিমার চাঁদের আলোর চেয়ে সামান্য উজ্জ্বল। উদ্ধারকর্মীরাও এ আলোয় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের অনুশীলন করেন।

রিফ্লেক্ট অরবিটালের পরিকল্পনা, পৃথিবী থেকে প্রায় ৬২৫ কিলোমিটার উচ্চতায় ৫০ হাজার আয়নাসজ্জিত স্যাটেলাইট স্থাপন করা। প্রতিটি স্যাটেলাইটের আয়না সূর্যের আলো প্রতিফলিত করে প্রায় পাঁচ কিলোমিটার প্রশস্ত এলাকায় ফেলবে। একটি স্যাটেলাইট প্রায় চার মিনিট আলো দেওয়ার পর দিগন্তের আড়ালে চলে যাবে। এরপর অন্য স্যাটেলাইট আলো সরবরাহ করবে।

প্রাথমিক পরীক্ষার জন্য প্রতিষ্ঠানটি ‘ইয়ারেন্ডিল-১’ নামের একটি স্যাটেলাইট তৈরির পরিকল্পনা করেছে। এর আয়নার আকার হবে ১৮ মিটার বাই ১৮ মিটার। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ২০২৬ সালের জুলাইয়ে পরীক্ষামূলক স্যাটেলাইটটির অনুমোদন দিয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, সৌরবিদ্যুৎ উৎপাদন, দুর্যোগ মোকাবিলা ও রাতের উদ্ধার অভিযানে কাজে লাগবে এ প্রযুক্তি। সেবাটির সম্ভাব্য মূল্য ঘণ্টায় প্রায় পাঁচ হাজার ডলার।

তবে বিজ্ঞানীদের আশঙ্কা, প্রতিফলিত আলো বায়ুমণ্ডলে ছড়িয়ে রাতের স্বাভাবিক অন্ধকার নষ্ট করতে পারে। এতে বন্যপ্রাণীর জীবনচক্র, মানুষের ঘুম এবং মহাকাশ পর্যবেক্ষণ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত