ওমরাহ করা হলো না তুর্কি ইমামের, বিমানবন্দর থেকেই না ফেরার দেশে
ছবি: সংগৃহীত
ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তুরস্কের ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত ইমাম আবদুল্লাহ ওজকান। এ জন্য ইহরামও পরেছিলেন তিনি। বিমানবন্দরে প্রায় ১৮০ জন ওমরাহযাত্রীর নামাজে ইমামতি করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে আর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
শুক্রবার (৬ নভেম্বর) তুরস্কের কোনিয়া বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
আবদুল্লাহ ওজকান দীর্ঘদিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর এবার তাঁর ইচ্ছা ছিল ওমরাহ পালন করে পবিত্র ভূমি সফর করার। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। পবিত্র মক্কায় পৌঁছানোর আগেই বিমানবন্দরে শেষ হয় তাঁর জীবনের যাত্রা। শুক্রবার তুরস্কের বেইশেহিরে তাঁকে দাফন করা হয়।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: