• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইংরেজি নববর্ষের পর ফের ইরানে যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশিত: ১১:৩৩, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইংরেজি নববর্ষের পর ফের ইরানে যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

কাঙ্ক্ষিত সমঝোতায় আসা সম্ভব না হলে নতুন বছর শুরু হওয়ার পরপরই ইরানের ওপর নতুন করে হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গণমাধ্যমটিকে দেওয়া বক্তব্যে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের সঙ্গে পরোক্ষভাবে কথাবার্তা চলছে ঠিকই, তবে আলোচনায় কাঙ্ক্ষিত ফল না আসায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। ইরানের প্রতিনিধিদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ আখ্যা দিয়ে ট্রাম্প মন্তব্য করেন, ‘তারা অবিরাম কথা বলেই চলে। কিন্তু তাদের এসব কথাবার্তার কোনো সারবত্তা নেই, সবই ফাঁকা বুলি।’

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ পরীক্ষা করে দেখতে ইরানের তেলবাহী জাহাজগুলো এগিয়ে আসুক, এমনটাই তিনি আশা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তাহলে সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে, যেমনটা হয়েছে ইরানের নৌবাহিনীর ক্ষেত্রে।

ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ভিডিও দেখার পর ট্রাম্প দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে উৎসাহিত করেছেন।

এদিকে ইরান মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেয়া হবে। তিনি ইঙ্গিত দেন, মার্কিন বাহিনী অবরোধ ভাঙার চেষ্টাকারী জাহাজগুলোতে আঘাত হানা হবে।

সূত্র: ফক্স নিউজ

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত