হরমুজ প্রণালীতে আবারও দুই ট্যাংকারে বিস্ফোরণ
ইরানের মাইন হামলায় হরমুজ প্রণালীতে আবারও দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে গুরুত্বপূর্ণ এ নৌপথে এক সপ্তাহে অন্তত ২৫টি ট্যাংকার ইরানের প্রজেক্টাইল ও মাইনের হামলার শিকার হয়েছে।
এদিকে, কেশম দ্বীপে হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।
বাহরাইনের দাবি, দেশটির শিল্পকারখানা লক্ষ্য করেও হামলা চালিয়েছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলতি বছরের মধ্যে চুক্তি না হলে আগামী বছরের শুরুতে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি।
এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পাশাপাশি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি যোদ্ধা ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যেও সংঘাত অব্যাহত রয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হুথিদের ছোড়া ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
অন্যদিকে, সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে একাধিক সংঘাত ছড়িয়ে পড়ায় আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: