• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবেঃ পুতিন

প্রকাশিত: ১৩:১০, ৬ মার্চ ২০২২

আপডেট: ১৮:০১, ৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবেঃ পুতিন

ভ্লাদিমির পুতিন (ফাইল ফটো)

ইউক্রেনের আকাশসীমায় নো-ফ্লাই জোন ঘোষণা করতে ন্যাটোভুক্ত দেশগুলোকে বার বার অনুরোধ করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় যারাই মদদ দেবে তারা সরাসরি সশস্ত্র যুদ্ধে জড়িয়ে গেছে বলে ধরে নেবে ক্রেমলিন। 

শনিবার (৫ মার্চ) এই হুমকি দেন রুশ প্রেসেডন্ট।

প্রেসিডেন্ট পুতিন সুস্পষ্ট করে বলেছেন, নো -ফ্লাই জোন গঠনের কারণে রাশিয়ার জন্য কোনো হুমকি দেখা দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নো-ফ্লাই জোন গঠনের ফলাফল শুধু ইউরোপের জন্য বিপর্যয়কর হবে না বরং সারা বিশ্বের জন্য তা বিপদ ডেকে আনবে। এছাড়া, পশ্চিমা নিষেধাজ্ঞাকে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন। 

ইউক্রেনের শাসকদেরকে পুতিন নব্য-নাৎসি হিসেবে উল্লেখ করে বলেন, তারা সাধারণ জনতাকে মানবঢাল হিসাবে ব্যবহার করছে।

বিভি/কেএস

মন্তব্য করুন: