পুতিনকে ঠেকাতে বরিস জনসনের ছয় প্রস্তাব
ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ছয়টি বিষয়ে আলোকপাত করেছেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পুতিনকে ঠেকাতে এই ছয় বিষয়ের উপর আর্ন্তজাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বিবিসি বলছে, সোমবার (৭ মার্চ) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে প্রধানমন্ত্রী জনসন এসব পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন:
জনসনের ছয় দফা প্রস্তাবগুলো হলো:
১. ‘আন্তর্জাতিক মানবিক জোট’ সচল করা।
২. ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন।
৩. অর্থনৈতিকভাবে রাশিয়ার উপর চাপ বৃদ্ধি।
৪. ইউক্রেনের আগ্রাসনকে রাশিয়া স্বাভাবিকভাবে বিবেচনা করলেও আর্ন্তজাতিক মহলকে অবশ্যই এর প্রতিরোধ করতে হবে।
৫. ইউক্রেনের বৈধ সরকারের পূর্ণ সমর্থনে চলমান যুদ্ধকে কূটনৈতিকভাবে সমাধানে গুরুত্ব দিতে হবে।
৬. ন্যাটোভুক্ত দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
বিভি/এসডি



মন্তব্য করুন: