রাশিয়া অন্ধকারে হামলা বাড়িয়েছে, অভিযোগ ইউক্রেনের
ছবি: এপি
ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ অভিযোগ করেছেন, রাশিয়ান বাহিনী দেশের কেন্দ্র, উত্তর এবং দক্ষিণে ইউক্রেনের শহরগুলিতে রাতের বেলায় গোলাবর্ষণের হার বাড়িয়েছে। খবর আল জাজিরা’র।
‘অন্ধকার নেমে আসার সাথে সাথে ক্ষেপণাস্ত্র হামলার সর্বশেষ তরঙ্গ এসেছিল’, ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছিলেন ওলেক্সি।
বিশেষ করে কিয়েভের উপকণ্ঠ, উত্তরে চেরনিহিভ, দক্ষিণে মাইকোলাইভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিউভ ভারী গোলাবর্ষণের শিকার হয়েছে বলেও জানান তিনি।
আরেস্তোভিচ বুচা, হোস্টোমেল এবং ইরপিনের কিয়েভ শহরতলিতে একটি "বিপর্যয়কর" পরিস্থিতি বর্ণনা করেছেন, যেখানে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গোলাগুলির কারণে দক্ষিণে মারিউপোল এবং পূর্বে ভলনোভাখাতেও সরিয়ে নেওয়া ব্যর্থ হয়েছে।
বিভি/কেএস



মন্তব্য করুন: