• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৩ বিকল্প প্রস্তাবের কোনটা গ্রহণ করবেন ইমরান খান

প্রকাশিত: ১২:১৭, ২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
৩ বিকল্প প্রস্তাবের কোনটা গ্রহণ করবেন ইমরান খান

বিরোধীদল, সরকার বা ‘অন্য পক্ষ’ আগাম নির্বাচন দেওয়া কিংবা তার পদত্যাগের প্রস্তাব করেছে কিনা সে প্রশ্নের জবাব দিতে গিয়ে ইমরান খান বলেন, প্রভাবশালী একটি মহল তাকে তিনটি প্রস্তাব দিয়েছে। তিনটরি যেকোনো একটি গ্রহণ করতে বলা হয়েছে। বিকল্প প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, অনাস্থা প্রস্তাব, পদত্যাগ ও আগাম নির্বাচন। 

শুক্রবার (১ এপ্রিল) দেশটির এআরওয়াই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী বলেছেন, রোববার তিনি নতুন 'চমক' নিয়ে উপস্থিত হবেন।

ইমরান খান বলেন, ‘নির্বাচনই সেরা বিকল্প। আমি পদত্যাগ করার কথা ভাবতেও পারি না। অনাস্থা ভোটের বিষয়ে বলবো, আমি শেষ পর্যন্ত লড়াইয়ে বিশ্বাস করি। নিজের দল তেহরিক-ই-ইনসাফের বেশ কয়েকজন সদস্য অনাস্থা ভোটের আগে বিরোধীদের শিবিরে চলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদের অনাস্থার পদক্ষেপ ব্যর্থ হলেও আমরা এ ধরনের লোকদের (দলত্যাগী) দিয়ে সরকার চালাতে পারি না। তাই আবার নির্বাচন হলেই পাকিস্তানের জন্য ভালো হবে।’

দেশটির জিওটিভি বলছে, দলটি বিরোধী শিবিরে যোগ দেয়ায় একশ' ৯৯- একশ' ৪২ ভোটে পিছিয়ে পড়েছেন ইমরান। অথচ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রয়োজন একশ' ৭২ ভোট। অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে গত সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন বিরোধীরা। এরপর বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয় পার্লামেন্ট অধিবেশন। প্রস্তাবের ওপর বিতর্কের পর আগামী ৩ এপ্রিল হতে পারে ভোটাভুটি।

ইমরান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তাঁর সরকারের মেয়াদ রয়েছে। তবে অনাস্থা ভোটে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁর সরকারের পতন হতে পারে। পাকিস্তানে স্বাধীনতার পর দেশটির কোনো সরকার তার পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান প্রধানমন্ত্রী ইমরানের ভাগ্যেও তেমনটা ঘটতে যাচ্ছে বলে মনে হচ্ছে।

বিভি/এনএম

মন্তব্য করুন: