সংসদ ভেঙে নির্বাচনের পরামর্শ দিলেন ইমরান খান
ছবি: হিন্দুস্তান টাইমস।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দিলেন ডেপুটি স্পিকার কাশিম খান। এর পরই দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে ইমরান খান সরকারের পুরো মেয়াদ শেষের আগেই আবার নির্বাচন হবে।
রবিবার (৩ এপ্রিল) সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরান খান-এর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার নাকচ করে দেওয়ার পর তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই পরামর্শ দেন।
অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ায় জাতিকে অভিনন্দন জানিয়ে ইমরান খান বলেন, ‘ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।’
ইমরান খান আরও বলেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুত হন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিভি/এএন



মন্তব্য করুন: