• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

আল-আকসা মসজিদে ইসরায়েলের অভিযান, আহত ৬৭

প্রকাশিত: ১৫:২৮, ১৫ এপ্রিল ২০২২

আপডেট: ১৫:২৯, ১৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আল-আকসা মসজিদে ইসরায়েলের অভিযান, আহত ৬৭

ছবি: রয়টার্স

আর্ন্তজাতিক অনেক গণমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার (১৫ এপ্রিল) আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার সকালে ফিলিস্তিনিরা যখন প্রার্থনার জন্য জড়ো হচ্ছিল তখন এই হামলা চালানো হয়। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং গ্রেনেড নিক্ষেপ করছে, অপরদিকে, ফিলিস্তিনিরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। 

এসময় ফিলিস্তিনিরা নিজেদের রক্ষার্তে মসজিদের ভিতরে ব্যারিকেড দিয়ে রাখে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইতিমধ্যে তারা ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। রেডক্রিসেন্ট বলছে, ইসরায়েলীরা রেসক্রিসেন্টদের ঘটনাস্থালে যেতে বাধা দেয়।  
রেড ক্রিসেন্ট আরও জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এখনো অনেকে মসজিদ প্রাঙ্গনে আটকা পড়েছে। 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত