যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে অবাক রাশিয়া!
গতকাল রবিবার (২৪ এপ্রিল) ইউক্রেন সফর করে যান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার (২৫ এপ্রিল) রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব নিয়ে পোল্যান্ডের একটি অজ্ঞাতস্থান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লয়েড অস্টিন।
রাশিয়ার বিষয়ে তিনি বলেন, আমরা রাশিয়াকের এমন দুর্বল স্থানে দেখতে চাই, যেখান থেকে তারা এমন কিছু করতে পারবে না, যা ইউক্রেনে করেছে। এরকম শক্তি যেন রাশিয়া আর না পায়। খবর বিবিসি।
ওই সময় সাংবাদিকদের তিনি আরও বলেন, ইউক্রেনে ইতিমধ্যেই রাশিয়া অনেক সামরিক শক্তি হারিয়েছে। আমরা দেখতে চাই, যে ক্ষতির স্বীকার তারা হয়েছে তা যেন দ্রুতই আবার পূরণ করতে না পারে। এ ব্যাপারে সবাইকে নজর রাখতে হবে।
বিবিসির কূটনৈতিক প্রতিবেদক জেমস ল্যানডিন তার বিশ্লেষণে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য অবাক করার মতো। রাশিয়ার সামরিক শক্তি কমাতে যুক্তরাষ্ট্রের পররাষ্টমন্ত্রী পশ্চিমাদের নিষেধাজ্ঞার কথাই বুঝিয়েছেন লয়েড অস্টিন এমনটাই মনে করছেন জেমস ল্যানডিন।
তবে জেমস ল্যানডিন প্রশ্ন রেখেছেন, নাকি তিনি পশ্চিমাদের যুদ্ধের ব্যাপ্তি বাড়ানোর যে আগ্রহের কথা সেটি বুঝিয়েছেন।
জেমস ল্যানডিন তার বিশ্লেষণে আরও প্রশ্ন রেখেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বুঝিয়েছেন কি না, যুদ্ধ দীর্ঘ হলে ইউক্রেনের জন্যই বিষয়টি ভালো হবে।
তবে সব পশ্চিমা দেশগুলো যে লয়েন অস্টিনের এ মতের সঙ্গে একমত হবেন না এটিও জানিয়েছেন জেমস ল্যানডিন।
বিভি/এজেড



মন্তব্য করুন: