• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দ. কোরিয়া ও মার্কিন নৌ মহড়া শেষ: উত্তর কোরিয়ার আট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রকাশিত: ১৪:৩৯, ৫ জুন ২০২২

আপডেট: ১৪:৪০, ৫ জুন ২০২২

ফন্ট সাইজ
দ. কোরিয়া ও মার্কিন নৌ মহড়া শেষ: উত্তর কোরিয়ার আট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ছবি: আল জাজিরা

ফিলিপাইন সাগরে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ মহড়া শেষ হওয়ার একদিন পর উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে আটটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

২০২২ সালে দেশটি এনিয়ে ১৮ বার ধরণের পরীক্ষা চালালো। ইতোমধ্যে মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও সম্পন্ন করে দেশটি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, রোববার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়। যা ২৫ থেকে ৯০ কিমি উচ্চতায় ১১০ কিমি-৬০০ কিমি পর্যন্ত উড়ে। জাপান উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়া মার্কিন কর্মকর্তারা  উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পুংগিয়ে-রিতে পারমাণবিক পরীক্ষার স্থলে প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: আল জাজিরা।

বিভি/এমআর

মন্তব্য করুন: