• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

টিকটকের নতুন রাজা এখন খাবি লেম

প্রকাশিত: ০১:১৫, ২৫ জুন ২০২২

ফন্ট সাইজ
টিকটকের নতুন রাজা এখন খাবি লেম

কোভিড-১৯ মহামারির শুরুতে কারখানার সামান্য কর্মী  হিসেবে লেম তার চাকরি হারান। এরপর ইতালির তুরিনে বাবা-মার বাড়িতে ফিরে যেতে বাধ্য হন। ইতালিতে কঠোর লকডাউন চলার সময় ঘরের ভেতরে আটকে থাকার একঘেয়েমি কাটাতে টিকটক অ্যাকাউন্ট তৈরি করেন তিনি। প্রথম দিকে যথেষ্ট সফলতা আসেনি। ২০২০ সালের নভেম্বরে খাবির একটি ভিডিও ভাইরাল হলে পরিস্থিতি বদলে যায়। সেইসময় খাবির ‘লাইফহ্যাকস’ প্যারোডিগুলি লাখ লাখ ভিউ পায়।

অন্য টিকটকারদের দেখানো কঠিন কাজগুলো সহজভাবে করার উপায় দেখিয়ে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছান তিনি। নির্বাক মজার ভিডিও আপলোড করে লাখো ভিউ ও লাইক পান লেম। একসময় তার অনুসারীর সংখ্যায় রকেট গতিতে বাড়তে থাকে। 

২০২১ সালের এপ্রিলের মধ্যে তিনি টিকটকে তৃতীয় সর্বাধিক অনুসরণ করা ইতালীয় জিয়ানলুকা ভাচ্চিকে ছাড়িয়ে যান। জুলাইয়ের মধ্যে দ্বিতীয়-সর্বোচ্চ অনুসরণকারী জ্যাচ কিংকে ছাড়িয়ে যাওয়ার পরে পুরুষ টিকটকার-দের মধ্যে সর্বাধিক অনুসরণকারীর রেকর্ড অর্জন করেন।
অবশেষে বুধবার (২২ জুন) রাতে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সবচেয়ে বেশি ফলোয়ার বা অনুসারীর দৌড়ে এবার সেনেগাল বংশোদ্ভূত ২২ বছর বয়সী খাবি লেম ছাড়িয়ে যান শীর্ষ চার্লি ডি’অ্যামেলিওকে। বর্তমানে লামের অনুসারীর সংখ্যা ১৪ কোটি ২৭ লাখ। আর চার্লি ডি’অ্যামেলিওর অনুসারী ১৪ কোটি ২৩ লাখ। 
খাবি ফোর্বসকে বলেন, ‘আমি একটি সর্বজনীন ভাষায় কথা বলি যা সবাই বোঝে। আর এটাই আমার বিশাল জনপ্রিয়তার কারণ।’ সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ডট কম

বিভি/এমআর

মন্তব্য করুন: