• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

এইচএসসি পাসে সুপারভাইজার পদে জনবল নেবে আগোরা 

প্রকাশিত: ১৮:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এইচএসসি পাসে সুপারভাইজার পদে জনবল নেবে আগোরা 

আগোরা লিমিটেড সুপারভাইজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড
পদের নাম: সুপারভাইজার
পদসংখ্যা: নির্ধারিত নয়  

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 
অন্যান্য যোগ্যতা: সুপার স্টোরে, রিটেল স্টোরে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: সুপার স্টোরে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২০ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৬

বিভি/এসজি

মন্তব্য করুন: