• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

টেলিযোগাযোগ অধিদফতরে চাকরির সুযোগ  

প্রকাশিত: ১৩:২০, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
টেলিযোগাযোগ অধিদফতরে চাকরির সুযোগ  

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিযোগাযোগ অধিদফতর। দুইটি পদে ৩১ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।  

প্রতিষ্ঠানের নাম: টেলিযোগাযোগ অধিদফতর 
পদসংখ্যা: ০২টি 
লোকবল নিয়োগ: ৩১ জন  

পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৬টি 
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৫টি 
বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 

বয়সসীমা: ১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে।
আবেদন ফি: ১ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ২ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৬

বিভি/এসজি

মন্তব্য করুন: