এসএসসি পাসে মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা
পদের নাম: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস। কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) থাকতে হবে।
অভিজ্ঞতা: বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও মেরামতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
চাকরির ধরন: স্থায়ী (ফুলটাইম)
কর্মস্থল: ঢাকা
বেতন: ৭২,২০০ টাকা (মাসিক)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিভি/এসজি













মন্তব্য করুন: