৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, আবেদন অনলাইনে
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
পৃথক ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা ও এর আওতাধীন ১২টি প্রতিষ্ঠান। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদের সংখ্যা: ৯৭
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইন)
পদের সংখ্যা: ৬
৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ)
পদের সংখ্যা: ৬৩
৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)
পদের সংখ্যা: মেকানিক্যাল (৭৪), ইলেকট্রিক্যাল (৪৯), সিভিল (৪০), সিএসই/ আইটি (২৫), কেমিক্যাল (২৭), পেট্রোলিয়াম (১৪), আইপিই (৮), মেটালার্জি/ এমএমই (৭), ইলেকট্রনিকস (২), অটোমোবাইল (১)।
৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওলজি)
পদের সংখ্যা: ১২
৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওফিজিকস)
পদের সংখ্যা: ২
৭. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)
পদের সংখ্যা: ১
৮. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)
পদের সংখ্যা: ১
৯. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)
পদের সংখ্যা: ১
১০. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
পদের সংখ্যা: ১৫
১১. পদের নাম: সহকারী ডিলার
পদের সংখ্যা: ১
১২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদের সংখ্যা: ১১
১৩. পদের নাম: সহকারী কর্মকর্তা (প্রশাসন)
পদের সংখ্যা: ৭৩
১৪. পদের নাম: সহকারী কর্মকর্তা (আইন)
পদের সংখ্যা: ৪
১৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
পদের সংখ্যা: ১
১৬. পদের নাম: সহকারী কর্মকর্তা (অর্থ)
পদের সংখ্যা: ৫৩
১৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদের সংখ্যা: মেকানিক্যাল (৫৬), ইলেকট্রিক্যাল (৩২), সিভিল (৩১), কম্পিউটার/ আইটি (৮), ইলেকট্রনিকস (৩), অটোমোবাইল (৯), কেমিক্যাল (৫), পাওয়ার (৫), টেলিকম (১)।
১৮. পদের নাম: ট্রেইনি ডিলার
পদের সংখ্যা: ৪
১৯. পদের নাম: সহকারী কর্মকর্তা (কারিগরি)/ উপসহকারী কারিগরি কর্মকর্তা
পদের সংখ্যা: ১১
গ্রেড ও বেতন স্কেল:
১ থেকে ১২ নম্বর পদ: গ্রেড-৯, বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
১৩ থেকে ১৯ নম্বর পদ: গ্রেড-১০, বেতন স্কেল: ৩২,০০০০-৭৭,৩০০ টাকা।
বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদন ফি: ২২৩ টাকা। তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের ফি দেওয়ার নিয়ম: শুধু ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত (অর্থাৎ ২০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত) ফি জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এই http://bogmc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু করে ১৭ নভেম্বর, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বিভি/টিটি













মন্তব্য করুন: