দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ঢাকার অদূরে
দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। শ্রেণি হিসেবে এটিকে মৃদু ভূমিকম্প বলছে আবহাওয়া অধিদফতর।
ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাটির ৩৬ কিলোমিটার গভীরে।
বিভি/টিটি













মন্তব্য করুন: