আড়ংয়ে নিয়োগ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ বিভিন্ন সুবিধা
অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে আড়ং। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (সাপ্লাই চেইন/অপারেশনস ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, বিজ্ঞান বা টেক্সটাইল বিষয়ে হলে অগ্রাধিকার দেয়া হবে)।
অন্যান্য যোগ্যতা: আমদানি ক্রয়ে (এলসি, ইনকোটার্মস এবং কাস্টমস ক্লিয়ারেন্স ডকুমেন্টেশন) দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। সোর্সিং, টেন্ডারিং এবং কন্ট্রাক্টিং সহ স্থানীয় ও আন্তর্জাতিক ক্রয় পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: ক্রয় বা সোর্সিংয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬
বিভি/এসজি













মন্তব্য করুন: