প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে নিয়োগ, বেতন ৩ লাখ ৮৬ হাজার!
আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীদের জন্য বড় সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি ‘ডেপুটি ডিরেক্টর- রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড নেক্সাস’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নির্বাচিত প্রার্থীরা মাসে সর্বোচ্চ ৩ লাখ ৮৬ হাজার ৩৮৩ টাকা বেতন পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি ডিরেক্টর- রোহিঙ্গা রেসপন্স অ্যান্ড নেক্সাস।
বেতন: মাসিক ৩ লাখ ১৫ হাজার ১৮৯ টাকা থেকে ৩ লাখ ৮৬ হাজার ৩৮৩ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক উন্নয়ন (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: এনজিও বা মানবিক সহায়তা খাতে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: কক্সবাজার। তবে দায়িত্ব পালনের প্রয়োজনে ৫০ শতাংশ সময় ভ্রমণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২৬।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
সিভি তৈরিতে সহায়তা: সিনিয়র পদে আবেদনের জন্য অভিজ্ঞতা ও অর্জনগুলো যথাযথভাবে তুলে ধরে একটি পেশাদার সিভি তৈরি করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আগ্রহীরা দ্য সিভি গাইয়ের বিশেষজ্ঞ দলের সহায়তা নিতে পারেন। যোগাযোগ: মেসেঞ্জার।
বিশেষ দ্রষ্টব্য: দ্য সিভি গাই চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করা একটি চাকরির বিজ্ঞপ্তি প্রচার প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত নয়। বিজ্ঞপ্তিটি উন্মুক্ত ও যাচাইকৃত সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে দ্য সিভি গাই। বিজ্ঞপ্তিটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানাতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা যাবে।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: