আজ রোজ ডে, জেনে নিন কোন রঙয়ের গোলাপের কি অর্থ
আজ ৭ ফেব্রুয়ারি, রোজ ডে। আজ থেকে শুরু হলো ভালোবাসা সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ অর্থাৎ গোলাপ দিবস উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস।
প্রেম আর ভালোবাসা দিবস মানেই ফুল। আর ফুলের মধ্যে সবচেয়ে সেরা ফুলের রানি গোলাপ। তবে সব রংয়ের গোলাপ মানেই ভালোবাসা নয়। রংভেদে প্রতিটি গোলাপেরই রয়েছে আলাদা আলাদা বিশেষ অর্থ। গোলাপ ফুল মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে সাহায্য করে। তাই মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তি বোঝাতে বিভিন্ন রঙের গোলাপ ফুলের সাহায্য নেওয়া হয়।
জেনে নেওয়া যাক কোন রঙয়ের গোলাপ কি অর্থ বহন করে
১। লাল গোলাপ: গোলাপের নাম নিলেই প্রথমে যে রঙের গোলাপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো লাল গোলাপ। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। তাই কাউকে ভালোবাসা জানাতে চাইলে তাকে উপহার দিন লাল গোলাপ।
২। গোলাপি গোলাপ: কারও প্রশংসা করতে চাইলে এই দিনে তাকে দিতে পারেন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক।
৩। ল্যাভেন্ডার গোলাপ: এই রঙের গোলাপ সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এ গোলাপ দেয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।
৪। কমলা গোলাপ: তীব্র আবেগ ও আকুতি বোঝানোর জন্য লাল গোলাপের চেয়ে কমলা গোলাপ বেশি কার্যকরী। তাই কাউকে আপনি মুখে কিছু বলতে না পারলে কমলা রঙের গোলাপের সাহায্য নিতে পারেন।
৫। হলুদ গোলাপ: এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনও বন্ধুর কাছে এই দিনটি উজ্জ্বল করে তুলতে চাইলে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।
৬। সাদা গোলাপ: সারল্যের প্রতীক বলতে সাদা গোলাপ। তবে রোজ ডে-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। তবে আপনি যদি কাছের মানুষের সরলতা গুণটিকে বোঝাতে চান তবে তাকে এই গোলাপ দিতে পারেন।
৭। পিচ গোলাপ: রোজ ডে-তে দেয়ার জন্য দারুণ হতে পারে পিচ রঙের গোলাপটি। কারণ এই রঙের গোলাপের অর্থ, আপনি তার প্রেমে পড়েছেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। মনের কথা চেপে রেখেও যদি এই রঙের গোলাপ কাউকে উপহার দেন তাহলে আপনার না বলা কথা পছন্দের মানুষটিকে নিমিষেই বুঝিয়ে দেবে পিচ রঙের গোলাপটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিভি/এসজি



মন্তব্য করুন: