• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ইফতারের সেরা খাবার খেজুর, সারাদিনের ক্লান্তি মুহূর্তেই উধাও

মিনালা দিবা

প্রকাশিত: ১০:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ

সারাদিনের তৃষ্ণা, ক্ষুধা আর ক্লান্তির পর সূর্য ডুবতেই ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি। ইফতারের টেবিলে নানা আয়োজন থাকলেও প্রথমেই মুখে যায় ছোট্ট একটি খেজুর। যার এক কামড়েই যেন ফিরে আসে শক্তি, প্রশান্তি আর এক অদ্ভুত তৃপ্তি।

শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের কোটি কোটি মুসলমানের ইফতারের তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে খেজুর। প্রিয় নবী মুহাম্মদ (সা.) রোজা ভাঙতে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন—এটি ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এমনকি কুরআন-এও একাধিক স্থানে খেজুরের উল্লেখ রয়েছে।

দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীর দ্রুত শক্তি চায়। যুক্তরাজ্যভিত্তিক পুষ্টিবিদ শাহনাজ বশির বিবিসি বাংলাকে বলেন- রোজা ভাঙার মুহূর্তে শরীর তাৎক্ষণিক গ্লুকোজের প্রয়োজন অনুভব করে। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত রক্তে শর্করা বাড়ায় এবং ক্লান্তি দূর করে। পাশাপাশি এতে থাকা জটিল কার্বোহাইড্রেট দীর্ঘস্থায়ী শক্তি জোগায়।

খেজুর ভিটামিন এ, কে, বি৬, আয়রন ও পটাসিয়ামে সমৃদ্ধ। এতে থাকা ইলেক্ট্রোলাইট শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তাই ইফতারে খেজুর ও পানি একসঙ্গে গ্রহণ করা বেশ উপকারী।

এছাড়া খেজুরে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। বিশেষজ্ঞরা বলছেন, আদর্শ খাদ্যতালিকায় খেজুর একটু সুপারফুড। তাই রমজান ছাড়াও নিয়মিত খেজুর খাওয়া অত্যন্ত স্বাস্থ্যসম্মত।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত