• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে কাপড় শুকাতে হিমশিম খাচ্ছেন? জেনে নিন কিছু সহজ টিপস

প্রকাশিত: ১৮:৩০, ২ মে ২০২৬

ফন্ট সাইজ
টানা বৃষ্টিতে কাপড় শুকাতে হিমশিম খাচ্ছেন? জেনে নিন কিছু সহজ টিপস

দেশজুড়ে চলছে টানা বৃষ্টিপাত। বৃষ্টি থামলেও কখনো কখনো রোদের দেখা মিলছে না। এতে করে বড় একটা ঝামেলা বাঁধছে কাপড় শুকানোর সময়। বৃষ্টি ও সূর্যের আলোর অভাবে কাপড় ভেজাই থেকে যায়, অনেক সময় দুর্গন্ধও তৈরি হয়। তবে এসব থেকে পরিত্রাণের কিছু উপায়ও আছে।

কখনো কখনো আমরা ঘরের ভেতরে কাপড় শুকাতে দিউ। এতে করে ঘরে জায়গার অভাব বা বাতাস চলাচলের সমস্যা দেখা দিতে পারে। কখনোও ঘরে একটা গন্ধ হয়ে যায়। তাই কিছু টিপস মেনে চলা জরুরি।

> আবহাওয়ার খবরে নজর রাখা
বর্ষাকালে কাপড় ধোয়ার আগে আবহাওয়ার দিকে একটু নজর দেওয়া জরুরি। যখন বৃষ্টি কিছুটা কম থাকে বা বাতাস চলাচল ভালো থাকে সে সময়টা কাজে লাগানো যেতে পারে। এতে শুকানোর সময়ও কম লাগে। টানা বৃষ্টি থাকলে একসঙ্গে বেশি কাপড় না ধুয়ে কম কম করে ধোয়াই ভালো। এতে দ্রুত শুকানোর সুযোগ পাওয়া যায়।

> কাপড় থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নেওয়া
কাপড় ধোয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল- পানি ভালোভাবে ঝরিয়ে নেওয়া। কাপড় যত কম ভেজা থাকবে, ততই দ্রুত শুকাবে। হাতে কেচে হলে ভালোভাবে মুচড়ে নিতে হবে, আর যন্ত্রে ধোয়া হলে অতিরিক্ত পানি বের করার ব্যবস্থা ব্যবহার করা উচিত। প্রয়োজনে মোটা তোয়ালে দিয়ে কাপড় জড়িয়ে চাপ দিলে অতিরিক্ত পানি বের হয়ে যায়, যা শুকানোর সময় কমিয়ে দেয়।

> ঘরের ভেতরে সঠিক জায়গা নির্বাচন
বৃষ্টির দিনে কাপড় শুকানোর জন্য ঘরের ভেতরে এমন জায়গা বেছে নিতে হবে যেখানে বাতাস চলাচল ভালো হয়। জানালার পাশে, বারান্দা বা দরজার কাছাকাছি জায়গা সবচেয়ে ভালো। এক জায়গায় অনেক কাপড় একসঙ্গে গাদাগাদি করে না রেখে দূরত্ব রেখে ঝুলাতে হবে, যাতে বাতাস সহজে চলাচল করতে পারে। 

> পাখা বা বাতাসের ব্যবহার
যখন বাইরে রোদ নেই, তখন ঘরের ভেতরে বাতাস তৈরি করাই সবচেয়ে কার্যকর উপায়। পাখা চালিয়ে কাপড়ের দিকে বাতাস দিলে শুকানোর গতি অনেক বেড়ে যায়। একই সঙ্গে জানালা খোলা রাখলে প্রাকৃতিক বাতাসও সাহায্য করে। যাদের ঘরে বাতাস কম ঢোকে, তারা পাখার ব্যবহার বাড়াতে পারেন।

> পাতলা ও হালকা কাপড় আলাদা রাখা
সব কাপড় একসঙ্গে না শুকিয়ে আলাদা করে শুকানো ভালো। পাতলা ও হালকা কাপড় আগে শুকানো উচিত, কারণ এগুলো দ্রুত শুকায়। যেমন- জিন্স বা মোটা তোয়ালে শুকাতে বেশি সময় নেয়, তাই এগুলো আলাদা জায়গায় ঝুলিয়ে রাখা উচিত। এতে সব কাপড় একসঙ্গে ভিজে থাকার সমস্যা হয় না।

> দুর্গন্ধ এড়াতে সতর্কতা
বৃষ্টির দিনে কাপড় ভেজা অবস্থায় বেশি সময় থাকলে দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই কাপড় ধোয়ার পর দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে হালকা সুগন্ধযুক্ত সাবান বা পরিষ্কারক ব্যবহার করা যেতে পারে। যদি কাপড়ে দুর্গন্ধ তৈরি হয়, তাহলে আবার ধুয়ে নেওয়াই ভালো, কারণ ভেজা গন্ধ সহজে দূর হয় না।

> রাতের বদলে দিনের সময় বেছে নেওয়া
বর্ষাকালে রাতে বাতাস কম থাকে এবং আর্দ্রতা বেশি হয়। তাই দিনের সময় কাপড় শুকানো বেশি কার্যকর। সকালে ধুয়ে দিলে দিনের আলো ও বাতাস কাজে লাগানো যায়। এতে শুকানোর সময় কম লাগে এবং কাপড় সতেজ থাকে।

তবে এক্ষেত্রে অতিরিক্ত তাপের ব্যবহার সতর্কতা জরুরি। অনেকে দ্রুত শুকানোর জন্য অতিরিক্ত তাপ ব্যবহার করেন, যেমন- গরম যন্ত্রের কাছাকাছি কাপড় রাখা। তবে এতে কাপড়ের ক্ষতি হতে পারে, বিশেষ করে নরম বা সংবেদনশীল কাপড়ের ক্ষেত্রে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত