জাতীয় ফল কাঁঠালের বিচির যতো উপকার, যেভাবে খাবেন
ছবি: সংগৃহীত
বাজারে উঠেছে মৌসুমি জাতীয় ফল কাঁঠাল। জনপ্রিয় এ রসালো ফল দামেও সস্তা। অনেকেরই প্রিয় ফল কাঁঠাল। আর অনেকে এ কাঁঠাল খেলেও এর বিচিগুলো বেশিরভাগ সময়ই ফেলে দেন। কিন্তু কাঁঠালের বিচি ফেলে না দিয়ে এটি সেদ্ধ করে, ভেজে ও তরকারিতে দিয়ে কিংবা পুষ্টিকর স্মুদি বানিয়ে খেতে পারেন।
কারণ দারুণ সব পুষ্টিগুণ কাঁঠালের এই বিচির মধ্যেই লুকিয়ে আছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থ, যা আপনার শরীরে আমিষের চাহিদা মেটাতে সাহায্য করে। তবে মনে রাখবেন— কাঁঠালের বিচি কখনো কাঁচা খাবেন না। কারণ কাঁচা বিচিতে থাকা ট্যানিন ও ট্রিপসিন ইনহিবিটর আপনার শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমে সমস্যা তৈরি করে।
কাঁঠালের বিচি শুধু স্বাদেই নয়, এর পুষ্টিমানেও বেশ সমৃদ্ধ। এতে রয়েছে রিবোফ্ল্যাবিন ও থায়ামাইন। এ ছাড়া রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াস, জিংক, ম্যাঙ্গানিজ, আয়রন ও কপারের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এসব উপাদান চোখের দৃষ্টি, ত্বক ও চুল ভালো রাখতে কাজ করে।
যেভাবে কাঁঠালের বিচি খাবেন—
* সাধারণত কাঁঠালের বিচি শুকিয়ে ভর্তা করে খাওয়া যায়। এ ছাড়া ভাজি করেও খাওয়া যায়।
* আর নিরামিষ সবজিতে কাঁঠালের বিচি যোগ করতে পারেন। মসলা দিয়ে ভুনা করলেও মুখরোচক খাবার তৈরি করা যায়।
* কাঁঠালের বিচি ভেজে খেতেও বেশ ভালো লাগে। আগুনে পুড়িয়ে খেতেও বেশ মজা।
* কাঁঠালের বিচির গুঁড়ো স্মুদিতে ব্যবহার করতে পারেন।
* সাধারণত কাঁঠালের বিচি বেটে সুস্বাদু হালুয়া বানিয়ে খাওয়া যায়।
* কাঁঠালের বিচি শুকিয়ে গুঁড়া করে রুটি, বিস্কুট কিংবা পিঠায় ব্যবহার করা যায়।
বিভি/এআই













মন্তব্য করুন: