এই নির্বাচন বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন: জামায়াত আমীর
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ দেশের বাঁক পরিবর্তন এর নির্বাচন। এই নির্বাচন ১৪শ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন আয়নাঘরের অবসান এর নির্বাচন। এই নির্বাচন বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন।
রবিবার দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা জামায়াতের আয়োজনে এক নির্বাচনী সভায় জামায়াতের আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই নির্বাচনে দুইটি ভোট। প্রথম ভোট হ্যা এর পক্ষে। হ্যা জিতলে বাংলাদেশ জিতবে। এসময় নারীদের মর্যাদা রক্ষায় কাজ করার কথাও বলেন তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এসএম ফরহাদ, জেলা জামায়াতের আমির মাও. মোহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা জামাতের সেক্রেটারি জেনারেল এডভোকেট আব্দুল আওয়ালসহ আরও অনেকে।
বিভি/এজেড



মন্তব্য করুন: