ঢাকা-৬ আসনে ধানের শীষের কাণ্ডারি ইশরাক হোসেন: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার আসন ঢাকা-৬। এ আসনেই বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বারবার রক্তাক্ত হয়েছে রাজপথে। সেই আসনেই ধানের শীষের কাণ্ডারি তারই পুত্র ইশরাক হোসেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলার মাঠে জনাকীর্ণ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত সাদেক হোসেন খোকার রেখে যাওয়া কর্মের কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, পুরান ঢাকার প্রতিটি অলিগলির সমস্যা তার জানা।
তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: