• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

প্রকাশিত: ২০:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন। মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৯ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: