• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-৬ আসনে বিজয়ী ইশরাক হোসেন

প্রকাশিত: ০০:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৩:০১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা-৬ আসনে বিজয়ী ইশরাক হোসেন

ছবি: ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ হাজার ৬৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। চূড়ান্ত ফলাফল পেয়ে বিজয় উল্লাশে মেতে ওঠেন নেতা-কর্মীরা। ফলাফল কারচুপি হয়েছে কি না-তা গভীরভাবে পর্যবেক্ষণ করার কথাও বলেন ইশরাক হোসেন।

শান্ত মেজাজে দেখছিলেন বিভিন্ন কেন্দ্রের ফল। ঢাকা-৬ আসনের ১০০ কেন্দ্রের মধ্যে ৯৯টির ফল পেয়ে উল্লাশে ফেঁটে পড়েন নেতা-কর্মীরা। চেয়ার থেকে তুলে নেন ইশরাক হোসেনকে। এসময় তার ভাই ইশফাক হোসেন ও মাশরুর হোসেনকে দেখা যায়।

বেশ কিছু সময় নেতাকে ঘিরে বিজয় উদযাপন করেন কর্মীরা। ফুল ছিটিয়ে জানান অভিনন্দন। কার্যালয় ছেড়ে তাদের সঙ্গে নিয়ে সড়কে নামেন ইশরাক হোসেন। এসময় ইশরাক হোসেন অভিযোগ করেন, জামায়াত-এনসিপির প্রতি সরকার পক্ষপাতিত্ব করেছে। ফলাফল কারচুপি হয়েছে কি না-তা গভীরভাবে পর্যবেক্ষণ করার কথাও বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ হাজার ৬৭৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট। 

 

বিভি/এআই

মন্তব্য করুন: