• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশের ইতিহাসে এবার একটি ভালো নির্বাচন হয়েছে: সিইসি

প্রকাশিত: ০০:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেশের ইতিহাসে এবার একটি ভালো নির্বাচন হয়েছে: সিইসি

দেশের ইতিহাসে যেকোনো মানদণ্ডে এবার ভালো একটি নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) স্থাপিত কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, যদি আপনি বিচার করেন, একটি বেশ ভালো নির্বাচন হিসেবে এটাকে গণ্য করা যায়। আমার খুবই ভালো লেগেছে, আমরা ওয়াদা করেছিলাম যে- একটি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেব। কথা দিয়েছিলাম- জাতিকে একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটি ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি এটা পেরেছি। এটা সবাই স্বীকৃতি দিচ্ছে।

গণমাধ্যম ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সাংবাদিক, দেশবাসী, ভোটার, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ, দেশের সব মানুষের সার্বিক সহযোগিতায় আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।

বিভি/টিটি

মন্তব্য করুন: