• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সফলতার সিঁড়ি বেয়ে উনিশ পেরিয়ে বিশে বাংলাভিশন

মিরাজ হোসেন গাজী

প্রকাশিত: ১৭:৫৭, ৩১ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
সফলতার সিঁড়ি বেয়ে উনিশ পেরিয়ে বিশে বাংলাভিশন

গৌরবময় ইতিহাস- ঐতিহ্য ধারণ করে দেশ-বিদেশের কোটি দর্শকের আস্থায় ২০ বছরে পা দিলো ‘বাংলাভিশন’। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দেশ- বিদেশের কোটি দর্শক ও  শুভানুধ্যায়ীকে প্রাণঢালা অভিনন্দন। সঠিক, নিরপেক্ষ সংবাদ আর নির্মল বিনোদনের ধারাবাহিকতায় দুই দশকের এই সফল পথচলায় আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা বাংলাভিশন পরিবারের।

প্রতিষ্ঠার পর থেকে ঘটনাবহুল রাজনৈতিক পটপরিবর্তন এবং দেশি-বিদেশি প্রভাবের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্বশীল গণমাধ্যম বাংলাভিশন। মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে, সবার আগে বাংলাদেশর স্বার্থ রক্ষায় গণমানুষের টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এই অগ্রযাত্রা অনন্ত পথের।

দুই দশকের পথচলায় ২৪ এর জুলাই-আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানে দেশের সাংবাদিকতা মোকাবিলা করছে বহুমাত্রিক চ্যালেঞ্জ। মুখোমূখি হতে হচ্ছে নানা অভিজ্ঞতারও। 

এতো কিছুর পরও সঠিক তথ্য নির্ভর খবরের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাভিশন সংবাদ টিমের মূল বৈশিষ্ঠ্য। আর বাংলাভিশনের অনুষ্ঠান মানেই মৌলিক ও দেশীয় সংস্কৃতিরকে সবার উপরে রাখা।সংবাদ ও অনুষ্ঠানে নিজস্ব বৈশিষ্ট্যের ধারাবাহিকতায় আরেকটি বছরে বাংলাভিশন।

এই পথচলায় বাংলাভিশনের বড় শক্তি কোটি দর্শকের আস্থা আর ভালোবাসা। দেশ ও প্রবাসের বাংলা ভাষাভাষীদের অকৃত্রিম শুভ কামনায় সফলতার সিঁড়ি বেয়ে ১৯ পেরিয়ে বাংলাভিশন। নতুন সম্ভাবনায় শুরু বিশ বছরের পথচলা।

আকাশ সংস্কৃতি ও প্রতিযোগিতার অস্থির বাজারেও বাংলাভিশন ধরে রেখেছে স্বকীয়তা। তাইতো নানা শ্রণী-পেশার মানুষের হৃদয়ের আসনেও বরাবরই সেরা গণমাধ্যমের নাম- বাংলাভিশন।

নিরপেক্ষ সংবাদ ও মানসম্মত বৈচিত্র্যময় অনুষ্ঠান, দু'য়ের মিশেলে এগিয়ে চলছে বাংলাভিশন। আর এ কারণেই তৈরি হয়েছে নিজস্ব দর্শকশ্রেণি । 

কোটি দর্শকের চাহিদা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সবার প্রিয় এই টেলিভিশন চ্যানেল। সেই ধারাবাহিকতায় বাংলাভিশন এখন বিশ্বমানের প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন। 'দৃষ্টি জুড়ে দেশ' - এই স্লোগানে যাত্রা শুরু করা বাংলাভিশন এখন বিশ্বজুড়ে। ইউরোপ-আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য কিংবা এশিয়া, গোটা বিশ্বে বাঙালিদের কাছে দেশীয় গণমাধ্যম হিসেবে বাংলাভিশন সকলের প্রিয়।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক চেতনায়, বাংলাভিশন সংবাদের বৈশিষ্ট্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠতা। এক ঝাঁক নিবেদিত প্রাণ কর্মী ২৪ ঘন্টা ছুটে বেড়াচ্ছেন দেশ-বিদেশের নানা প্রান্তে। তুলে আনছেন খবরের ভেতরের খবর। আর এতে করে বাংলাভিশন অর্জন করেছে সবার আস্থা ও বিশ্বাস। প্রাকৃতিক, রাজনৈতিক অথবা সামাজিক নানা দুর্যোগ ও পটপরিবর্তনে সবার আগে সব শেষ খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিশীল বাংলাভিশন। 

বাংলাভিশনের মৌলিক অনুষ্ঠানে ভিন্ন স্বাদ খুঁজে পান দর্শকরা । নাটক, টেলিফিল্ম, লাইফস্টাইল শো এবং বিনোদনের নানা অনুষ্ঠান নির্মাণে সৃষ্টিশীল কর্মীদের ব্যস্ততা ২৪ ঘন্টার। আর উৎসব-পার্বনে বাংলাভিশনের আয়োজন গর্ব করার মতোই।

বাংলাভিশনের পরিচালনা পর্ষদ যেমন পেশাদার তেমনি কর্মীবান্ধবও । দেশের স্বার্থ রক্ষায় আপোষহীন মনোভাব নিয়ে কাজ করছেন নিরলসভাবে। সম্প্রচারে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সুস্থ বিনোদন আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সর্বদাই সহায়তা করছেন পরিচালনা পর্যদের বিজ্ঞ সদস্যরা । 

বিশ্বমানের প্রযুক্তিতে পুরোপুরি এইচডি মানে বাংলাভিশন দর্শকদের দিচ্ছে আরো মানসম্মত সম্প্রচারের নিশ্চয়তা। বাংলাভিশনের সম্প্রচার ও অভ্যন্তরীণ তথ্য প্রযুক্তির কাজে ২৪ ঘন্টাই সেবা দিচ্ছেন সম্প্রচার ও আইটি বিভাগের কর্মীরা। নির্বিঘ্নে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার নিশ্চিতে নিরলসভাবে কাজ করছেন প্রতিটি সদস্য।

সকল বিভাগের কাজের শৃঙ্খলা ও সুযোগ সুবিধা নিশ্চিতে বাংলাভিশনের রয়েছে দক্ষ প্রশাসন ও মানবসম্পদ বিভাগ। অভিজ্ঞ কর্মীবাহিনীর নিরলস চেষ্টায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এগিয়ে চলেছে এ প্রতিষ্ঠান। 

বাংলাভিশনের পরিপূর্ণ অনলাইন বিভাগ প্রতিষ্ঠানকে দিয়েছে নতুন মাত্রা। নিউজ পোর্টাল, ইউটিউব ও ফেসবুকে দর্শকদের প্রত্যাশা পূরণে কাজ করছে উদ্যমী কর্মী বাহিনী। দেশ বিদেশের প্রতি মুহুর্তের সংবাদ এবং বিনোদনের মানসম্মত নানা কনটেন্টে আরো দর্শকপ্রিয়তা পেয়েছে বাংলাভিশন। 

বাংলাভিশনের অর্থের যোগান আসে বিজ্ঞাপন থেকে। যাদের পরিশ্রম ও দক্ষতায় অর্থের যোগান হয়, সেই বিপনন বিভাগের কর্মীরা নিবেদিত প্রতিষ্ঠানের জন্য। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কের যে মেলবন্ধন, তা সুসংহত রেখেছেন এই বিভাগের কর্মীরা।

প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, কর্মীদের বেতন, বোনাসসহ অর্থনৈতিক সকল দায়িত্ব পালনে বিরামহীন কাজ করছেন অর্থ বিভাগ। দর্শকদের আস্থায় ও ভালোবাসা পুঁজি করে সফলতার সিঁড়ি বেয়ে বাংলাভিশন এগিয়ে যেতে চায় সময়ের সাথে, অনন্ত পথে।

বিভি/এজেড

মন্তব্য করুন: