• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটি  

প্রকাশিত: ১৬:৫৭, ১৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ৪ দিনের ছুটি  

ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি নিয়ে রয়েছে বড় সুখবর। ফেব্রুয়ারির শুরুতেই একদিন ম্যানেজ করতে পারলে টানা চারদিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে। যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে। 

অর্থাৎ, সবকিছু যদি ঠিক থাকে তবে বৃহস্পতিবার ছুটি নিতে পারলেই টানা চারদিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে।যদিও এই ছুটি যে চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করা আছে প্রজ্ঞাপনে।

 

বিভি/এসজি

মন্তব্য করুন: